1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে যাকাত ফাউন্ডেশনের ঈদসামগ্রী পেল ৩৪০ জন ব্যক্তি ও পরিবার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২১৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায় ও সুবিধা বঞ্চিত ৩৪০ জন ব্যক্তি ও পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন।

শনিবার (২৩মার্চ) বিকেলে উপজেলার বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রসাশনের সহযোগিতায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছোলা দুই কেজি, চিনি দুই কেজি, মসুরের ডাল দুই কেজি, সয়াবিন তেল দুই লিটার, আলু তিন কেজি ও চাল ১০ কেজি।

এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেজাউল করিম বলেন, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। আমরা বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মানবিক সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে বাংলাদেশের চারটি জেলায় দুই হাজার ২০০ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে, সিরাজগঞ্জ জেলার দুইটি উপজেলা বেলকুচি  ও শাহজাদপুরে ৫৯০ জন ব্যক্তি ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া বলেন, এটা মহতী উদ্যোগ, সমাজের বৃত্যবানরা এগিয়ে আসলে সমাজের অসহায় জনগন উপকৃত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park