1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩০৪ বার পঠিত
Oplus_16908288

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতের এ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (৩ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগ ও পৌর আওয়ামী লীগের পদধারী নেতাও রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪৬), দিয়ারধানগড়া মহল্লার নাবিল (২১), বহুলী ইউনিয়নের ধীতপুর গ্রামের ইমরান (২৭) ও আতিকুর রহমান (৪৫) এবং একই ইউনিয়নের খাগা গ্রামের আল আমিন (৩৭)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে একই রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park