1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩৪ বার পঠিত
Oplus_16908288

বেলকুচি প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার বেলকুচি  পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চালা ইউনিট  সভাপতি নূরনবী প্রামাণিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ।
সোমবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নূরনবী প্রামাণিকের পিতার নাম মৃত আব্দুল কুদ্দুস প্রামাণিক। তাঁর গ্রামের বাড়ি গাড়ামাসী। তাঁর  জন্ম  উপজেলার তামাই গ্রামে  এবং তিনি ইতিপূর্বে তামাই উত্তরপাড়ায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন হাটবাজারে আতর ও টুপির ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে—মো. মনিরুল ইসলাম ও মো. কাওসার আলীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দলীয় সূত্রে জানা যায়, নূরনবী প্রামাণিক ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। গত মঙ্গলবার তিনি রুকনিয়াতের শপথ গ্রহণ করেন। তিনি বেলকুচি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চালা ইউনিট জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এবং বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।
বেলকুচি পৌর জামাতের আমির মাওলানা সারোয়ার হোসেন, ও সেক্রেটারি ডাঃ মোঃ সিরাজুল ইসলাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
মরহুমের নামাজে জানাজা সোমবার (১২ অক্টোবর) বাদ এশা, রাত ৮টায় বেলকুচি পৌরসভার চালা আদালতপাড়া মডেল মসজিদসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল জানাজায় উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মী, দ্বীনি ভাই ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park