1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে পৌর ও উপজেলার বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামানিকের নেতৃত্বে পৌর সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল ও শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বেলকুচি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park