1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বেলকুচিতে সিএনজি ও মাইক্রো বাসের সংঘর্ষে নিহত-১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ৭ ঘটিকার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের সিরাজগঞ্জে- এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর অংশে এ ঘটনা ঘটে। সংবাদটি লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এঘটনার সত্যতা নিশ্চিত করেছে বেলকুচি থানা পুলিশ উপ-পরিদর্শক হাসানুর রহমান।

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারিক জানান, রাজাপুর এলাকায় সকালে সিএনজি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজিসহ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। মাইক্রোবাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আটক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park