1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বেলকুচিতে কোবাদ আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭০২ বার পঠিত

জুয়েল,বেলকুচি থেকেঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে মরহুম আলহাজ্ব কোবাদ আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে শেরনগর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুল মজিদ খান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি – চৌহালী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আলহাজ্ব ডাঃ হায়দার আলী খাঁন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ,আলহাজ্ব মর্তুজ আলী খাঁন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৫ জন ছাত্রছাত্রীকে
দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। শিশু শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঁচজনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। উল্লেখ্য বিগত তিন বছর যাবৎ এ বৃত্তি প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park