1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিল ভাবি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে হেলাল উদ্দিন (১৬) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তারই ভাবি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বেলকুচি পৌর এলাকাস্থ চালা মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সাহেব আলীর ছেলে।
আহতাবস্থায় বেলালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে,তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান।

আহতের মা দেলোয়ারা বেগম জানান, গতকাল আমি বাড়িতে ছিলাম না। নাতি অসুস্থ থাকায় তাকে নিয়ে হসপিটালে ছিলাম। বাড়িতে আমার বড় বৌমা ছিল আর আমার ছোট ছেলে ছিল। আজ বুধবার সকালে বাড়িতে এসে শুনি যে গতকাল রাতে বৌমা ব্লেট দিয়ে আমার ছোট ছেলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এই ঘটনা জানার পর তার বাবা তাকে সিরাজগঞ্জ সদর হসপিটালে নিয়ে গিয়েছে। সে বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আর বৌমা কে তার বাবার বাড়িতে পাঠিয়েছি। তিনি আরো বলেন, যেহেতু এটা নিজেদের ঘটনা তাই কাউন্সিলর ও এলাকার মুরুব্বিদের নিয়ে বসে এই ঘটনার সমাধান করা হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান জানান, লোক মারফতে আমি জানতে পেরেছি যে চালামধ্যে পাড়া গ্রামে ভাবি তার দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। তবে কেউ এখনো আমার কাছে আসেনি।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আমি এখনো পর্যন্ত এ রকম কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park