1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বেলকুচিতে উপজেলা জামায়াতের অন্তর্বর্তীকালীন আমীর নির্বাচিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৪০৫ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে জরুরী উপজেলা রুকন সম্মেলনে,উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল উপজেলা জামায়াতের অন্তর্বর্তীকালীন আমীর নির্বাচিত।

রবিবার (২১ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত জরুরী রুকন সম্মেলনে, উপস্থিত রুকনদের গোপন ব্যালটে উপজেলা আমীর নির্বাচন করা হয়, নির্বাচন শেষে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালক অধ্যক্ষ মো: আলী আলম।ফলাফলে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে উপজেলা আমীর নির্বাচিত হন বেলকুচি উপজেলা জামাতের সেক্রেটারী ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল।

মাওঃ আব্দুল জলিল মিলনায়তনে আয়োজিত রুকন সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র সাবেক আমীর অধ্যাপক নুর-উন ন্নবী সরকার। রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম।
এতে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা সাবেক আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর মাওঃ আব্দুর রাজ্জাক ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওঃ মাহবুবুর রশিদ শামীম।
সম্মেলনে উপস্থিত এক জামাায়াত নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজগঞ্জ জেলা মজলিসের সুরার সিদ্ধান্তের আলোকে বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নুর-উন ন্নবী সরকার কে জেলা ইউনিটের সদস্য মনোনীত করায়, বেলকুচি উপজেলা আমীরের পদ শূন্য হয়, ২০২৩-২০২৪ সেশনের অবশিষ্ট মেয়াদকালের জন্য অন্তর্বর্তীকালীন উপজেলা আমীর নির্বাচনের নিমিত্তে জেলা আমীর উপজেলা রুকন সম্মেলন আহ্বান করেন, রোকন সম্মেলনে রুকনদের প্রত্যক্ষ ভোটে অন্তর্বর্তীকালীন উপজেলা আমীর নির্বাচন সম্পন্ন করেন জেলা জামায়াতের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম , নির্বাচন শেষে নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সময় ও ক্লান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। ফাসিস্ট আ’লীগ সরকারের কারনে দেশে একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার আজ ভূলুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে আজ একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি ভোটার বিহীন একদলীয় প্রহসনের নির্বাচন বাতিল করে দ্রুত কেয়ারটেকার সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবী জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park