1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বাংলা চ্যানেল সাঁতার এ কৃতিত্বপূর্ণ ফলাফল করায়, বেলকুচির কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২২৮ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি:

বাংলা চ্যানেল সাঁতার এ কৃতিত্বপূর্ণ ফলাফল করায়, বেলকুচির কৃতি সন্তান মুসা হাসেমী কে, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (Uno ) সংবর্ধনা প্রদান করেছেন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে, বেলকুচির কৃতি সন্তান, বেলকুচির গর্ব,মুকুন্দগাঁতী গ্রামের মাওলানা আবুল হাসেম সরকার এর ছেলে, মুসা হাসেমী কে, বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে,
শুভেচ্ছা উপহার এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন,
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। এ সময় মুসা হাসিমীর পিতা মাওলানা আবুল হাশেম সরকার উপস্থিত ছিলেন।
মুসা হাসেমী,ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার আয়োজনে গত ২৮ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণ করেন, তিনি সর্বমোট ৪৩ জন প্রতিযোগীর সাথে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সকাল ০৯. ৩০ মিনিটে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন-এর উদ্দেশে সাতার যাত্রা শুরু করে বিকেল ০৩. ২৭ মিনিটে সফলভাবে বাংলা চ্যানেল পারি দিতে সক্ষম হন।
মুসা হাসিমী,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণ করেন,তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন,
তিনি পদ্মা বিশ কিলোমিটার সুইমিং সহ বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।

এ ব্যাপারে মুসা হাসিমী বলেন, সুইমিং মূলত ব্যয়বহুল একটা স্পোর্টস। পৃষ্ঠপোষকতা পেলে আমি আরো অনেক দূরে যেতে চাই,ভবিষ্যতে আমি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাই, ওশেন ম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ, iron man প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park