1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিপিএলে তামিমের নেতৃত্বেই খেলবে ফরচুন বরিশাল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৯৮ বার পঠিত

আর মাত্র তিন দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠ নামবে ফরচুন বরিশাল। বরিশালের এই ফ্রাঞ্চাইজিতে রয়েছে মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তাই দলটির অধিনায়ক কে হবেন এ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে দেশসেরা ওপেনার তামিম ইকবালই থাকছেন বলে জানা গেল।

সোমবার (১৫ জানুয়ারি) দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হ্যাঁ, অফিসিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।’

তামিম ইকবালের ফিটনেস নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি ছিল। সেই ব্যাপার নিয়ে মিজানুর রহমান বলেনম আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।

এ ছাড়াও আমার কাছে মনে হয়নি সে খারাপ আছে। আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলবমেন্ট ছিল।-যোগ করেন বাবুল।

পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park