1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে বাসের চাপায় সিএনজি যাত্রী এইচএসসি পরীক্ষার্থী নাদিয়া নিহত এনায়েতপুরে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মিনি ফুটবল টুর্নামেন্ট ভোরের আগুনে সর্বস্ব পুড়ে ছাই, নিমগাছি বাজারে নিঃস্ব ৭ ব্যবসায়ী সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান

আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Oplus_16908288

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন
স্পেনের জয়ের নায়ক ফেরান তোরেসের গোলের উল্লাস
ফাইনাল বলে কথা। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্নায়ুচাপ, আক্রমণ, পাল্টা আক্রমণ, রোমাঞ্চ, উন্মাদনা, উত্তাপ, নাটকীয়তা, হাসি, কান্না, আনন্দ, উচ্ছ্বাস আর উৎসব সবই থাকল। তবে শেষ হাসিটা হাসল স্পেনই। গত বারের শিরোপাধারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। রেফারির শেষ বাঁশি বাজতেই লা রোজা শিবিরে বয়ে যায় উল্লাসের ঢেউ। গগন বিদারী চিৎকার চেচামেচিতে উৎসব শুরু হয়ে যায় চারদিকে। গ্যালারির লাল সাগরের ভূকম্পনে তখন খুশির সুনামি হওয়ার যোগাড় নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে। বিপরীতে আর্জেন্টাইন শিবির ডুবে যায় যেন হতাশার রাজ্যে। আকাশী নীল – সাদার ডাগআউটে পড়ে যায় কান্নার রোল।

শুরুতে লড়াইটা জমেছিল দারুণ। তবে প্রথমার্ধ কেটে যায় গোল শূন্য সমতায়। কোনো দলই গোলের দেখা পায়নি। না স্পেন, না আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুদল। আক্রমণে ধার বাড়ায় স্পেন ও আর্জেন্টিনা। তবে স্প্যানিশ শিবির যেন আক্রমণের ঝড় তুলে চেপে ধরে আর্জেন্টিনাকে। মাঠের লড়াইয়ে স্প্যানিশদের একচ্ছত্র আধিপত্যে নাস্তানাবুদ হয়ে পড়ে লিওনেল মেসিরা। তাদের আক্রমণ থামাতে গিয়েই ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। লাল কার্ডের খড়্গ নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এ তারকা ফুটবলার। শক্তি কমে যায় আলবিসেলেস্তেদের। কিন্তু তারপরও নির্ধারিত সময়ে ম্যাচের ডেডলক ভাঙেনি।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। নিকো উইলিয়ামসসের চমৎকার শট জালে আশ্রয় নিলেও গোল বাতিল হয়ে যায় ফাউলের কারণে। তবে লড়াইয়ের ১০৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। গোলের দেখা পেয়ে যায় স্পেন। ক্ষিপ্রগতির শটে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে দেন ফেরান তোরেস। পরে আর প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি আর্জেন্টিনা। স্পেনের দাপুটে পারফরম্যান্সের তোড়ে রীতিমতো উড়ে গেছে লাতিন ফুটবলের এ পরাশক্তি। কোনো গোল না হওয়ায় তোরেসের গোলেই শিরোপা পুনরুদ্ধার করেছে লা রোজারা। স্পেন প্রথমবার বিশ্বকাপের সোনালি শিরোপা জেতে ২০১০ সালে। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বমঞ্চে এবার তারা জিতল দ্বিতীয় শিরোপা। আর তাতে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা হলো না লিওনেল মেসিদের। তাই তো চোখের জলে মাঠ ছাড়েন কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

তবে মাত্র ১৯ বছর বয়সে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলেই শিরোপা জিতলেন ওয়ান্ডার কিড লামিনে ইয়ামাল। তার আগে ২০২৪ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park