1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শিক্ষার্থীরা ক্রীড়াচর্চার মাধ্যমে নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করবে- রবি ভিসি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৮ বার পঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু

মির্জা হুমায়ূন,শাহজাদপুর প্রতিনিধিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ এই চ্যাম্পিয়নশীপের শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০টি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন ধারার সংস্কৃতি নিয়ে চলমান, এখানে আমরা আমাদের পঠন-পাঠনের সাথে সংস্কৃতির যোগ সাধন অপরিহার্য বলে গণ্য করি। তিনি বলেন, আমাদের এই ক্রীড়াঙ্গন সকলকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত এবং আনন্দ প্রবণ করে তুলেছে, সেই সাথে আমাদের কাজকর্মের স্পৃহাকে বৃদ্ধি করেছে। সংস্কৃতির সঙ্গে ক্রীড়াঙ্গনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্রীড়াচর্চার মাধ্যমে নিজেদের মধ্যে ভাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করবে। উপাচার্য আরো বলেন, শিক্ষাকে মানব সেবায় নিবেদন করার ক্ষেত্রে আমাদের যতগুলো প্রতিবন্ধকতা আছে তার মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো মাদক। মাদকের যে কালো থাবা তা একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। এটি যে শুধু ব্যক্তি জীবনের জন্যই সংকট, তা নয়, এটি সামষ্টিক এবং সামাজিক ক্ষেত্রের একটি বড় সমস্যা । নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে সংশ্লিষ্ট রাখতে পারলে তারা সুস্থ জীবনধারার সন্ধান পাবে, তখন তারা সহজেই নেতিবাচকতা থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হবে।

উপাচার্য ভাষা আন্দোলনের অমর স্মৃতিবাহী ফেব্রুয়ারি মাসে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহিদদদের।একইসাথে শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ই আগস্টে প্রাণদানকারী শহিদদের। মহান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীকালের সামাজিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন সেসকল শহিদদের তিনি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম,বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park