1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। দেশটির কোতো টিঙ্গি জেলা থেকে দলবদ্ধভাবে তাদের আটক করা হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্যা স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলার পুলিশ প্রধান জানান, গত ২০ ডিসেম্বর তাদের আটক করা হয়। আটকের পর ওইদিনই তাদের বিরুদ্ধে মালয়েশিয়ান আর্মড ফোর্স (এমএএফ) অভিযোগ দাখিল করে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিরা নিকটস্থ বায়ু দামাই পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। এ স্টেশনটি তাদের হোস্টেল থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

আটক এসব বাংলাদেশি তিন থেকে ছয় মাস আগে মালয়েশিয়া এসেছেন। তবে তারা এখনও কাজের সন্ধান পাননি। এজন্য তারা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ওইসব বাংলাদেশি আজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তাদের তেলুক রামুনিয়া বায়ু দামাই ইন্টারসেকশনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আটক করা হয়। ধারণা করা হচ্ছে তারা সকলে পুলিশ স্টেশনে যাচ্ছিলেন।

জেলা পুলিশের প্রধান এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তিদের সকলের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। এটা স্পষ্ট যে তাদের এজেন্সি তাদের যথাযথ কাজের ব্যবস্থা করে দিতে পারেনি।

তিনি বলেন, আটক বাংলাদেশিদের সকলের বয়স ১৯ থেকে ৪৩ বছরের মধ্যে। তাদেরকে দেশটিতে অভিবাসী আইনের সেকশন ১৫(১)(সি) এর ধারা ১৯৫৯/৬৩ অনুসারে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের অধিকতর তদন্তের জন্য জোহর বারুর ইমিগ্রেশন বিভাগের সেতিয়া ট্রপিকায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park