1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে বিয়ের দাবিতে ভাগিনার বাড়িতে দুইদিন ধরে খালার অনশন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধিঃ

বিয়ের দাবিতে আপন  চাচার শালিকা, সম্পর্কে খালা মুন্নি আক্তার (১৮) দুই দিন ধরে ভাগিনার বাড়িতে অবস্থান নিয়েছেন।    তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক ভাগিনা সোহান হোসেন (২০)।

গত কাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামের পশ্চিমপাড়া

এ ঘটনা ঘটে।

ওই নারী সম্পর্কে চাচার আপন শালি।ভাগিনা সোহান হোসেন বোয়ালীয়া গ্রামের জাব্বার সরকারের ছেল।

স্থানীয়রা বলছেন, খালা-ভাগিনার  মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও জাব্বার সরকারের বাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী কিন্তু তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান।

সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে নারী-পুরুষের ভিড় জমেছে। গণমাধ্যমকর্মীরা পৌঁছলে জাব্বার সরকারের  পরিবারের লোকেরা কথা বলতে রাজি নন। আর ওই নারী এখনো বাড়িতে আছেন, কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং  কথাও বলতে নিষেধ  করেছন ছেলের পরিবার।

নাম প্রকাশে ইচ্ছুক এক ইউপি সদস্য জানান, মহিলার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সম্পর্ক দের মাস ধরে। গত কাল মঙ্গলবার রাত থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, আমি এখনো বিষয়টি জানি না। কেউ আমাকে অবহিত করেননি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park