1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হৃদয়ে কাজীপুর সহ ৮টি সামাজিক সংগঠনের ত্রাণ সামগ্রী পেল কুমিল্লার বানভাসি মানুষ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধি:
ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্ন যাত্রা শুরু করেছে হৃদয়ে কাজীপুর সহ কাজিপুরের ৮টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। কয়েকদিনের বন্যায় ফেনী ও কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ পানিবন্ধী হয়ে পড়েন। বিদ্যুৎবিহীন লাখো মানুষ অন্ধকারে রাত কাটাচ্ছে। যা দেশের গনমাধ্যমে প্রচার হওয়ার
দুর্বি সহজ জীবন যাত্রার চিত্র উঠে এসেছে ।

৩০ আগষ্ট (শুক্রবার) ভোররাতে ট্রাকযোগ ত্রাণ সামগ্রী নিয়ে হৃদয়ে কাজীপুর, ভয়েস অব কাজীপুর, ৯৫ এসোসিয়েশন, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন , স্বপ্নফেরী-১৫, এভার গ্রীন এসোসিয়েশন, নিউ ড্রিমস এসোসিয়েশন, কাচিহারা মানবিক সংগঠন সহ মোট ৮টি সংগঠনের সদস্যরা, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বানভাসী পানি বন্দীদের নিজবাড়িতে আটকে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

আটটি সংগঠনের নিজ অর্থায়নে বানভাসী মানুষেদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন, সবিন, লবন, মরিচ, চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, ওর স্যালাইন, মোমবাতি, গ্যাসলাইট ইত্যাদি।

হৃদয়ে কাজিপুর সংগঠনের উপদেষ্টা শাহারিয়ার জিম বলেন,কাজিপুরের প্রায় আটটি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে আজকে কুমিল্লায় বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এখানকার মানুষের দুর্দশা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। তবে এ সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরেও মনে অনেক শান্তি লাগছে। দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় কাজ করবে আমাদের এই সংগঠনটি। এই সকল সামাজিক সংগঠন শুধু কাজিপুরের মানুষের জন্য নয়, সারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে আমি আশা করি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park