1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৮ জানুয়ারি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি থেকে শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত ভর্তি উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) প্রথম শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চারটি ধাপে চূড়ান্ত আবেদন হবে। প্রথম দফা ২৬ থেকে ২৯ জানুয়ারি, দ্বিতীয় দফা ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফা ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে।

এবারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ‘এ’ (মানবিক), ‘বি’ (বাণিজ্য) ও ‘সি’ (বিজ্ঞান) তিন ইউনিটে অনুষ্ঠিত হবে। ৫ মার্চ সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

ভর্তি পরীক্ষা চার শিফটে
প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park