1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি দূষণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,  ডাইং ও প্রসেসিং মিলে মোবাইল কোর্টের অর্থদণ্ড বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল

সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে?

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত
Oplus_16908288

সিরাজগঞ্জ সংবাদ ড্রেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিনের বিরুদ্ধে কর্মস্থলে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি এমপিও (মান্থলী পেমেন্ট অর্ডার) স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আরেক আদেশে এই প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

মাউশি’র বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক-২ এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, গত ২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন কথা ও আচরণ করতে দেখা গেছে।

পত্রে উল্লেখ করা হয়, তার এরূপ আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। যা ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এটি ‘বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯’ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

এর পরিপ্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিক বরখাস্তকরণ এবং ‘জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন স্বাক্ষরিত অফিস আদেশে আজ থেকেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

ইউএনও’র আদেশে বলা হয়, ‘রাজশাহী শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে প্রধান শিক্ষক মো: রুহুল আমিনকে ৪ জুলাই থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

একই আদেশে বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষামূলক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদকে আর্থিক ও দাফতরিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park