1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপনাদের হয়ে সবকিছুই করব: সাকিব

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, আমি আমার পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি যা যা করা সম্ভব, আমি যদি সুযোগ পাই আপনাদের হয়ে কাজ করার, আমি সবকিছুই করব।

বুধবার (২০ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও জনসভায় তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, আমি চাই আপনাদের হয়ে কাজ করতে। আমি আশা করি আপনারা সেই সুযোগটি আমাকে দেবেন। ৭ তারিখে সবাই নৌকা মার্কায় সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আনন্দমুখর দিন যাবে, আমি এটা আশা করি।

ভোটের মাঠে প্রচারণায় বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব যেন দেখতে পারে মাগুরা জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই জায়গা থেকে নৌকা মার্কাকে জয়ী করছে। তারা ভোটটাকে কত বেশি গুরুত্ব দেয়। কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা আপনাদের প্রতিনিধি বাছাই করবেন আগামী ৫ বছরের জন্য। আপনারা ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবেন।

এদিন সকাল থেকেই নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেন সাকিব আল হাসান। সকাল ১০টায় সদর উপজেলার টেংগাখালী মাধবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা শেষ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সভা শেষ করে হাজিপুর, আলমখালী বাজার, কাটাখালীসহ বিভিন্ন এলাকায় পথসভা ও জনসংযোগ করেন। এ সময় বাদ্যযন্ত্র নিয়ে নানা শ্রেণিপেশার মানুষ সড়কের দুই পাশে তাকে দেখার জন্য ভিড় করেন। স্থানীয়রা তাকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন। বিকেলে রাজিবের পাড়া এলাকায় জনসভা করেন। এছাড়া প্রতিটি এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাকিব। ভোট চান নৌকার পক্ষে। দেন বিজয়ী হলে পাশে থাকার প্রতিশ্রুতি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park