1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

অষ্টম-নবমেও থাকছে না বার্ষিক পরীক্ষা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণিতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। নতুন এ শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মতো অষ্টম ও নবম শ্রেণিতেও বার্ষিক পরীক্ষা থাকছে না।

তার পরিবর্তে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ মে থেকে ৯ জুন, নির্বাচনী পরীক্ষা ২০ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লিখিত মূল্যায়ন/পরীক্ষার সময়সূচি অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধ-বার্ষিক পরীক্ষা, প্রাক-নির্বাচনী পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং মূল্যায়নের কাগজপত্র ও বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে। প্রতি মূল্যায়ন/পরীক্ষার সময় ১০/১২ কর্মদিবসের বেশি হবে না।

নিজ নিজ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ছাড়া) নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park