1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় নারী ক্রিকেটারদের ঐতিহাসিক জয়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

ওপেনার মুর্শিদা খাতুনের ফিফটি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির আগ্রাসী ইনিংসে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল লক্ষ্যের দিকে ছুটে সুবিধাজনক অবস্থানে ছিল ১৭তম ওভার পর্যন্ত। এরপর ১৬ বছর বয়সী লেগ স্পিনার স্বর্ণা আক্তারের ঘূর্ণি জাদুতে পাল্টে গেল দৃশ্যপট। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তার শিকার করা ৫ উইকেটের কল্যাণে ঐতিহাসিক জয় পেল টাইগ্রেসরা।

রোববার বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে তাদের ২ উইকেটে ১৪৯ রানের জবাবে স্বাগতিকরা পুরো ওভার খেলে থামে ৮ উইকেটে ১৩৬ রানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের এটাই প্রথম জয়। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জ্যোতির দল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park