1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল?

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দরপত্র প্রক্রিয়া ও মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাফিউল কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈকত এন্টারপ্রাইজ। তবে অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী বলেছেন, সব নিয়ম মেনেই দরপত্রের কাগজপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

অভিযোগকারী প্রতিষ্ঠানের দাবি, ওপেন টেন্ডারিং মেথড (ওটিএম) পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলেও বিজ্ঞপ্তিতে শুধু উল্লাপাড়া পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। এ নিয়ে ঠিকাদাররা আপত্তি জানালে পরে সব দরপত্র ওটিএম পদ্ধতিতে বিবেচনার কথা বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, দরপত্র খোলার পর একজন ঠিকাদার অন্যদের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম দর দেন। এ অবস্থায় সংশ্লিষ্ট দরদাতার কাছ থেকে রেট অ্যানালাইসিস চাওয়ার পরিবর্তে দরপত্রটি গড় মূল্যায়নের জন্য রাখা হয়। পরে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে আর্থিক লেনদেনের মাধ্যমে তুলনামূলক বিবরণী (সিএস) অনুমোদনের জন্য পাঠানোর অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

যা বলছেন প্রকৌশলী সাফিউল

অভিযোগের বিষয়ে উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির বলেন, “সব নিয়ম মেনেই সিএস অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”

পৌর নির্বাহী কর্মকর্তার বক্তব্য

উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূইয়া বলেন, দরপত্রসংক্রান্ত নীতিমালা প্রকৌশলী ভালো বলতে পারবেন। তাঁর ভাষ্য, প্রকৌশলীর বাড়ি সিরাজগঞ্জ হওয়ায় সব কাজ সিরাজগঞ্জের লোকজন পান। তবে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে লিমিটেড টেন্ডারিং মেথড (এলটিএম) পদ্ধতি অনুসরণের বিষয়ে তাঁরা সিদ্ধান্ত দিয়েছেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দরপত্র মূল্যায়ন নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যাখ্যা প্রত্যাশা করছেন অভিযোগকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park