1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের জন্য- আলীম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের কল্যানের জন্য, আগামীর রাষ্ট্র হবে জনসাধারণের রাষ্ট্র, যেখানে কোন অনিয়ম দূর্নীতি থাকবে না, সবার সমঅধিকার থাকবে। শিক্ষার মান উন্নয়ন হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা জনসম্পৃক্তির লক্ষ্যে সিরাজগঞ্জ বেলকুচিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম এসব কথা বলেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আদাচাকি উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবু শাহীন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বৈরশাসক দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নিয়েছিল। ছাত্র জনতা মিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। বিএনপি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হলে সারা বাংলাদেশে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে। যার মাধ্যমে মা বোনরা সংসারের হাত খরচ সহ অন্যান্য সুবিধা ভোগ করতে পারবে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর  বিএনপির আহবায়ক আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপির নেতা গোলাম আজম, মনোয়ার চৌধুরী বাবু, মনোয়ার হোসেন শামীম, কেরামত আলী তালুকদার, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসান, জাহিদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park