1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কলেজ, হাইস্কুল, প্রাইমারী স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া’র সভাপতিত্বে শিক্ষক নিশানি হায়দার ও আমিনুল ইসলামের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম গোলাম রেজা, বেলকুচি মহিলা কলেজের অধ্যক্ষ শামচুল আলম, মেঘুল্লা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শ্যামকিশোর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুর রেজা, গোপরেখী টেকঃ কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ কবির উদ্দিন, সোহাগপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদা প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park