1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের বস্তায় ১টন চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত অবস্থায় থাকা খাদ্য অধিদপ্তরের বস্তায় রাখা ১টন চাল উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার তামাই রোড সংলগ্ন সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে
চালগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল থানা পুলিশ জব্দ করেছেন।

নাগগাঁতী গ্রামের হীরা শেখ ও নবী হোসেন সহ এলাকাবাসী জানান, সন্ধ্যায় দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে। স্থানীরা ভ্যান দুটি গতিরোধ করে। পরে ভ্যান চালক চালগুলো রেখে পালিয়ে যায়। তারপর আমরা পুলিশকে অবহিত করি। তাৎক্ষনিক পুলিশ এসে চাল গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের বস্তায় ২০ বস্তায় ১মেট্টিকটন চাল সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে পরে আছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠাই। বস্তায় ৫০ কেজি করে চাল আছে। চাল গুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চালগুলে জব্দতালিকা প্রস্তুত করে আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park