1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে শিবিরের উদ্যোগে ছাত্র সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩৫ বার পঠিত

জহুরুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া এবং খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে বেলকুচি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বেলকুচি উপজেলা শিবির সভাপতি মো: এরশাদ আলী এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুফ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির এর সিরাজগঞ্জ জেলা সভাপতি মো: আলহাজ্ব উদ্দিন,
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজিলের শুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মাদ আলী আলম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,
উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসেম সরকার,উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম।
এ সময় আরও বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সহর শিবির এর অফিস সম্পাদক হাবিবুর রহমান হাবিব,জেলা সাহিত্য সম্পাদক সোয়াইব হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আমীর মাওলানা সানোয়ার হুসাইন, এনায়েতপুর থানা শিবির সভাপতি ফয়সাল খন্দকার, উপজেলা শিবিরের দপ্তর সম্পাদ মো: আরিয়ান ইসমাইল, উপজেলা শিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ কাওসার মাহমুদ, পৌর শিবির সভাপতি মোঃ সামিউল ইসলাম,ভাঙ্গাবাড়ী দক্ষিণ শিবিরের সভাপতি মো: ফরিদুল ইসলাম সহ শিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশের শুরুতে অর্থসহ কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ জুবায়ের হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা মো: আলহাজ্ব উদ্দিন বলেন, শিবিরের কর্মীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে, ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে কালজয়ী আদর্শ ইসলামের মহান দাওয়াত ছাত্রদের মাঝে পৌঁছে দিতে হবে।
আগামীর কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কর্মীদের কে যথার্থ ভূমিকা পালন করতে হবে। আমরা প্রচলিত ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কার চাই।
তিনি আরো বলেন, হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোন অপশক্তিকে নাস্যাৎ করতে দেওয়া হবে না। আর কোন স্বৈরাচার, দখলদার ও চাঁদাবাজ যদি দ্বিতীয় প্রজন্মের এই স্বাধীন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, তবে ইসলামী ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে আবারও তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।

প্রধান আলোচক অধ্যক্ষ আলী আলম বলেন, দীর্ঘ ১৫ বছর পর ছাত্রশিবির মুক্ত ময়দানে প্রোগ্রাম করছে, বিগত পতিত স্বৈরাচার গত ১৫ বছর কোন কার্যক্রম করতে দেয়নি, যারা জুলুম করেছিল আজ তারা পিছনের দরজা দিয়ে মামু বাড়িতে পালিয়ে গেছে। এদেশে ঘটে যাওয়া প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এর মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park