1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচি থানার নবাগত ওসির সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৪০ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকারিয়া হোসাইন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন,
বেলকুচি উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

গতকাল শনিবার বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস রুমে পূর্বনির্ধারিত এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলের সাথে এ সময় উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নুর-উন-নবী সরকার,সেক্রেটারী উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার,
এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওঃ মাহবুবুর রশিদ শামীম,
জামায়াত নেতা অধ্যাপক মাজহারুল ইসলাম, মাওঃ আবুল হোসেন ভূঁইয়া,উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী মোঃ রুহুল আমিন,সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম রব্বানী,রাসেল তালুকদার,
শাহরিয়ার শামীম,উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী ও আরিয়ান ইসমাইল প্রমুখ।
মতবিনিময় সভায়,নবাগত ওসি জাকারিয়া হোসাইন এর সাথে পুলিশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) আব্দুল বারিক ।
জামায়াত নেতৃবৃন্দ,বেলকুচির আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ও পুলিশের সার্বিক কাজে সহযোগিতার আশ্বাস দেন। এ সময়,জামায়াত নেতৃবৃন্দ,নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সার্বিক কল্যাণ ও দীর্ঘ্যয়ূ কামনা করেন।

উল্লেখ্য,২২ আগস্ট,জাকারিয়া হোসেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বেলকুচি থানায় যোগদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park