1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বেলকুচিতে বিক্ষোভ ও সমাবেশ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধেী ছাত্র আন্দোলনের আয়োজনে আল আমান বাহেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার মুকুন্দগাতি যাত্রী ছাউনিতে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ধর্মপ্রাণ মুসুল্লি ও নানা পেশার মানুষ অংশ নেন।

মুকুন্দগাতী যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুছা হাসেমী, ইকবাল এইচ রিপন, মুছাব্বির হোসেন ও হাফেজ আতিকুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, পূর্বসতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত। ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানাই। একই সাথে ভারতীয় সকল পণ্য বর্জনের দাবি করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park