1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান ও মেয়র অপসারণ হলেও, ইউপি চেয়ারম্যানরা আত্মগোপনে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত


জহুরুল ইসলাম:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র অপসারণ হলেও দেখা মিলছে না ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই তারা ছিলেন আত্মগোপনে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মাহবুব আলমের স্বাক্ষরে ৩২৩ জন পৌর মেয়র ও ৪৯৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত এক আদেশ জারি করে তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৬ টি  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা মিলছে না চেয়ারম্যানদের। এতে  ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। ইউনিয়ন পরিষদগুলোতে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ কোনো প্রকার সেবা পাচ্ছে না। ইউনিয়ন গুলোতে সচিব স্বল্প পরিসরে দায়িত্ব পালন করছেন।

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা আশরাফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে জন্ম নিবন্ধনের কাজে পরিষদে আসলেও চেয়ারম্যান মেম্বার কাউকে পাইনি।

আলম নামে আরেক সেবাপ্রার্থী বলেন, জানি না কতদিন আমাদের এভাবে ভোগান্তি পোহাতে হবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছি।  

তবে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমানিক বলেন, আমি তো আগে থেকেই ঢাকায় থাকি সপ্তাহে ৩ দিন ইউনিয়ন পরিষদে যাই। এর মধ্যে দু’দিন গিয়ে কিছু সময়ের জন্য পরিষদে অফিস করে এসেছি।

ভঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, সরকার পদত্যাগের পর থেকে আমার বাড়িতে দুই দফায় হামলা হয়েছে। ১০ তারিখ পর্যন্ত পরিষদে যেতে পারি নাই। তবে এখন পরিষদে নিয়মিত যাচ্ছি। পরিষদে কার্যক্রম ঠিক মত হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park