1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামের বাসিন্দা বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৯ ঘটিকায় চন্দনগাঁতী ঈদগাহ মাঠে তাকে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাযা শেষে চন্দনগাঁতী কবরস্থানে দাফন করা হয়।

উক্ত জানাযা ও দাফন কার্যের সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আশরাফুল হায়দার জগলু, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক ভাষানী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক, রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা পান্জাত আলী, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মজিদ খানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লীগন।

উল্লেখ্য ১২ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park