1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে রানা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩২১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামে রানা প্রামানিককে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। 

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জড়িতদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা।

এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম-উল আলম, নিহতের ভাই রিনা প্রামানিক, মা ফিরোজা বেগম, স্ত্রী সনি খাতুন, ছেলে গোলাম রাব্বী প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২০ জুন সকালে উপজেলার চর গোপালপুর মধ্য পাড়া এলাকায় সেচ পাম্পকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত হন রানা প্রমানিক (৪০)।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলার পর নামধারি ৭ জন ও অজ্ঞাত ১ জনকে গ্রেফতার করেছি। বাকী আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park