1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত


জহুরুল ইসলাম:

“রুখবো দুনীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।

উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম,এ বাকী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা: আহমদ আলী সরকার, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য বৈদ্য নাথ রায়, গোলাম মোস্তফা রুবেল, আহমিদা খাতুন প্রমূখ।

ফাইনাল রাউন্ডে সোহাগপুর সরকারী এস কে পাইলট উচ্চ বিদ্যালয়, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শেরনগর এ,এস ফাজিল মাদ্রাসা ও বেলকুচি শিশু একাডেমী চারটি স্কুল অংশ গ্রহন করে। এতে শেরনগর এ,এস ফাজিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে বেলকুচি শিশু একাডেমী।

বিচারকের দ্বায়িত্বে ছিলেন বেলকুচি সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, সাবেক সহকারী অধ্যাপক সুব্রত কুমার পাল, (এস পাল), বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: হামিদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইসার মো: নাজির উদ্দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park