1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দু’টি হিন্দু পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

বেলকুচি সাংবাদদাতা:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাস্হ পৌরসভা’র চন্দনগাঁতী দক্ষিণ পাড়ার শ্রী মনোরঞ্জন দেব এবং শ্রী সুশান্ত দেবের বসত-বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়েছেন বেলকুচি উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার (২০ মে) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ীঘড় ও ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন,বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে এ সময় অন্যান্যে’র মাঝে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,
উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাজহারুল ইসলাম,মাওঃ আহসান হাবীব,বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম হোসেন,সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার,শিবির নেতা আরিয়ান ইসমাইল ও সোয়াইব হোসেন প্রমূখ।

জামায়াত নেতৃবৃন্দ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দু’টির ঘরবাড়ী পরিদর্শন করেন, তাদের সাথে বেশ কিছুটা সময় কাঁটান। তারা জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে কাঁন্নায় ভেঙে পরেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জামায়াত নেতৃবৃন্দ,পরিবার দু’টিকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধারনের আহবান জানান এবং সহমর্মিতা প্রকাশ করে জামায়াতের পক্ষ থেকে পাশে থাকার ও সার্বিক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটি কে পৃথকভাবে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত রবিবার (১৯ মে) সকালে উপজেলার চন্দনগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের মনোরঞ্জন দেব ( মনো দেবের) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে বসত বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park