1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে অর্থের বিনিময়ে ভোটকেনার দায়ে ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪৬ বার পঠিত


জহুরুল ইসলাম:

সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটারদের প্রভাবিত করে অর্থের বিনিময়ে ভোট কেনার সময় দোয়াতকলম প্রার্থীর এজেন্ট ও সমর্থক ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৮মে) দুপুরে বেলকুচির তামাই পশ্চিম পাড়ার ভোট কেন্দ্র থেকে ৯৪ হাজার নগদ টাকাসহ তাকে আটক করা হয়। আটক চেয়ারম্যান জহুরুল ইসলাম দোয়াতকলমের প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থক বলে জানা গেছে। আটককৃতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি জুলহাচ উদ্দিন দুপুরে জানান, ‘ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করে দোয়াতকলম প্রার্থী আমিনুল ইসলাম সরকারের পক্ষে প্রকাশ্যে অর্থের বিনিময়ে ভোট কিনছিলেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম। গোপন খবর পেয়ে আমরা তামাই পশ্চিম পাড়া ভোট কেন্দ্রে গিয়ে তাকে হাতেনাতে আটক করি। এসময় তার নিকট থেকে ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।’
সিরাজগঞ্জের বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করে ভোট কেনার দায়ে ভাঙ্গবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুলকে ডিবি পুলিশ আটক করেছে। নির্বাচন বিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন।’

সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ বলেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া নির্বাচনে টাকার বিনিময় ভোটারকে প্রবাহিত করছিলেন। আমরা তাকে ৯৪ হাজার টাকা সহ হাতে নাতে আটক করি।

পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বলেন, ‘চেয়ারম্যান হেলালের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমরাও স্থানীয়ভাবে পেয়েছি। বিষয়টি যাচাই-বাচাই করে দেখা হচ্ছে।’

এ প্রসঙ্গ দোয়াতকলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের দাবি, ‘আমার নামে প্রতিপক্ষের লোকজন অপপ্রচার করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park