1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তারা বলে,”ওহি এসে মোটরসাইকেলে ভোট দিয়ে যাবে” -প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেছেন, ওহি(অদৃশ্য) এসে মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে যাবে, তারা এসব কথা বলে বেড়ান। উপজেলা পরিষদের চেয়ার একটি গুরুত্বপূর্ণ চেয়ার, এখান থেকেই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই একজন স্বশিক্ষিত লোক দিয়ে কোন কিছু সম্ভব নয়। তাই আপনারা সকলে বেলকুচি উপজেলার উন্নয়ন ও পরিবর্তনের জন্য আগামী ৮ তারিখে দোয়াত কলম মার্কায় ভোট দেবেন।

শনিবার (০৪ মে) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী মিয়াঁ পাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগ ও গাড়ামাসী গ্রামবাসীর আয়োজনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, জেলা পরিষদের সদস্য আল আমিন, ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান মন্ডল, আব্দুল খালেকসহ গাড়ামাসী মিয়া পাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park