1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে তাঁতশিল্প সমৃদ্ধ তামাই গ্রামে দোয়াত কলমের জনসভায় জনতার ঢল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত


বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতশিল্প সমৃদ্ধ তামাই গ্রামে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত দোয়াত কলম এর নির্বাচনী জনসভায় জনতার ঢল।
শুক্রবার (৩ মে)বিকালে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ, সাধারন ভোটারদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।
এতে তামাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফজলার রহমান তালুকদার এর সভাপতিত্বে ও ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মাহবুব জোয়াদ্দার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ,সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আল আমিন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক খাঁন, তামাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল আজিজ সরকার,বিশিষ্ট সমাজসেবক ও সোলায়মান হোসেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হযরত আলী আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল হেলাল, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন খান এর সুযোগ্য সন্তান ও বেলকুচি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলফিকার মাহমুদ শিপন প্রমুখ।

এছাড়া উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এর সহযোগি সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার বলেন, আমাকে এই গ্রামের সন্তান মনে করে আপনারা যদি আমাকে বিজয়ী করেন, আমি বেলকুচি কে একটি শিক্ষিত, দরিদ্রমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত ও যানযট মুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park