1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে জনপ্রতিনিধিদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম এর মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ  নির্বাচন উপলক্ষে পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিকের প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ডল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল আলীম মন্ডল, মন্ডল গ্রুপের পরিচালক জুবায়েল মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আল আমিন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন, পৌর কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেকসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম একজন স্বচ্ছ ব্যক্তি। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে এই উন্নয়কে সম্পৃক্ত করতে স্বচ্ছ জনপ্রতিনিধির প্রয়োজন। তার পক্ষে  উপজেলার সকল জনপ্রতিনিধিরা কাজ করছেন। তিনি চেয়ারম্যানে নির্বাচিত হলে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবেনা। এই জন্য বেলকুচির উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে দোয়াত কলমে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park