1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বেলকুচিতে তামাই উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৯৬ বার পঠিত


বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে তামাই উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত, ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে, তামাই উত্তরপাড়া অস্থায়ী খেলার মাঠে, অনুষ্ঠিত ফাইনাল খেলায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী পরিষদ সদস্য, বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যুব সমাজকে মাদকের নেশাঁ,ফেসবুকের নেশাঁ থেকে ফিরিয়ে সুস্থ বিনোদন চর্চার সুযোগ করে দেওয়ার জন্য তামাই উত্তরপাড়ার যুব সমাজ যে উদ্যোগ গ্রহণ করেছে, বর্তমান সমাজ ব্যবস্থায় এটি একটি মহৎ উদ্যোগ, এই খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যের উন্নয়ন হয়, শিক্ষার উন্নয়ন হয়, সমাজ ব্যবস্থার উন্নয়ন হয়, নেতৃত্বের উন্নয়ন হয়, তাই এই যুব সমাজকে আমি আহ্বান জানাবো, আগামী ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার জন্য , আমি এই যুব সমাজকে সাথে নিয়ে বেলকুচিকে একটি শান্তিপূর্ণ, মাদক মুক্ত, বাসযোগ্য, বেলকুচি হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য , মোঃ শাহ আলম মন্ডল এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন কোরিয়ান,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু খাঁন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম রাব্বী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম মল্লিক, প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক মোঃ রাজু রায়হান,

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ করিয়ান নান্নু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু কোরাইশ,
বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মজিদ শেখ,
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রউফ, আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন, বিশিষ্ট সমাজেসবক আলহাজ্ব আবু রায়হান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু হেনা মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওসমান গণি রন্জু বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল-আমিন খান, বিশিষ্ট টুইস্টিং ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম প্রামানিক প্রমূখ।

উক্ত ফাইনাল খেলায়, পদ্মা ফুটবল একাদশ এবং করতোয়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে, শেষ পর্যন্ত খেলা গোলশূন্য থাকায় ট্রাইবেকারে মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে পদ্মা ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের ম্যানেজার ইসমাইল হোসেনের হাতে এবং রানার্সআপ দলের ম্যানেজার সেলিম বিশ্বাসের হাতে পুরস্কার হিসেবে দুটি এলিডি টেলিভিশন তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park