1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে গণসংযোগ পক্ষের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা জামায়াতের চা-চক্র ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

বেলকুচি সংবাদদাতা:
সিরাজগঞ্জের বেলকুচিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা জামায়াতের চা-চক্র ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে, শহীদ ফরিদুল ইসলাম স্মৃতি মিলনায়তনে, আয়োজিত চা-চত্রু ও দাওয়াতী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম,
তিনি বলেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের পথে বাতিল শক্তি একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ষড়যন্ত্র,দমন-পীড়ন,হামলা-মামলা আর জুলুম-নির্যাতন চালিয়ে আল্লাহর দ্বীনকে স্তব্ধ করে দিতে চেয়েছে। কিন্তু বাতিল শক্তি কখনোই সফল হয়নি। আজও সফল হবে না। এক্ষেত্রে,দ্বীন কায়েমের দ্বীপ্ত চেতনায় আল কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে,সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম।
অন্যান্যো’র মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা সাবেক আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম আযম,অধ্যাপক মাজহারুল ইসলাম, মাওঃ ছানোয়ার হোসাইন ,সাইদুল ইসলাম মোতাহার জামায়াত নেতা হাজী আব্দুল মান্নান,মোঃ সামান আলী ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী ও শিবির নেতা আরিয়ান ইসমাইল প্রমূখ ।

সভাপতির বক্তৃতায় বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল জামায়াতে ইসলামীকে আল্লাহর কবুলিয়াতকৃত সংগঠন ও মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা হিসেবে উল্লেখ করে নবীণ,প্রবীণ ও যুব সমাজকে প্রিয় ঠিকানায় নাম লেখাবার জন্য উদাত্ত আহ্বান জানান। দাওয়াতী সমাবেশ শেষে উপস্থিত সবাই জামায়াতের ৩ দ’ফা দাওয়াত ও ৪ দ’ফা কর্মসূচী’র সাথে ঐক্যমত পোষন করে জামায়াতের সহযোগী সদস্য ফরম পুরন করে জামায়াতে ইসলামীতে অনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park