1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পঠিত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের আদালত জানিয়েছে, ওই দুই ব্যক্তি এক ভারতীয়কে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এরপর আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।

সৌদি আরবের রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই বাংলাদেশি কীটনাশক ছিটিয়ে এক ভারতীয়কে হত্যা করেছেন। অর্থসংক্রান্ত বিবাদের জেরে তারা ওই ব্যক্তিকে হত্যা করেন। তবে প্রতিবেদনে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা বাংলাদেশের নাগরিক। আর হত্যার শিকার ব্যক্তি ভারতের নাগরিক। ঘটনার দিন তারা ওিই ভারতীয়কে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যান। এরপর সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। এমনকি অভিযুক্ত ব্যক্তিরা তার পরিচয় আড়াল করতে তার মুখে কীটনাশক ছিটিয়ে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তিরা হত্যার পর লাশ গুম করতে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করেছিলেন। তবে তার আগেই তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। কিন্তু আপিলেও রায় বহাল রাখেন আদালত। এরপর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকা জিনান প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park