1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

শ্রীলঙ্কার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৩৯৩ বার পঠিত

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিস)। গত বছরের নভেম্বরে আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে দেশটির বোর্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আজ সে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো এসএলসি।

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছে আইসিসি। এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ার কারণে এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গেল বছরের ১০ নভেম্বরে বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এসএলসির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সংস্থাটির আইনে বলা হয়েছে, ক্রিকেট বোর্ডের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। ক্রিকেটের যাবতীয় কাজ, নিয়ন্ত্রণ এবং প্রশাসনে বোর্ড স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে।

যদিও ২১ নভেম্বর এক বোর্ডসভা থেকে শ্রীলঙ্কাকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দিয়েছে আইসিসি। একই সঙ্গে আইসিসির আসরগুলোতেও লঙ্কানদের খেলার অনুমতি দেওয়া হয়েছে।

দলকে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কায় এখনো আইসিসির আয়োজনে কোনো আসর হয়নি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু জমজমাট এই আসরটি ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি।

এর আগে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে এসএলসির সব কর্মকর্তাকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপর অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park