1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪৫৫ বার পঠিত

শেষ ওভারে প্রয়োজন ৯ রান। টি-টোয়েন্টির হিসেবে খুব মামুলি কিছু নয়। কিন্তু প্রথম বলেই পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহকে রানআউট করে দিয়েছে বরিশাল। নাটক জমে যায় তখনই। কিন্তু মাঠে নেমে বোলার ম্যাথ্যু ফোর্ড হয়ে গেলেন মারকুটে ব্যাটার।

খালেদ আহমেদকে প্রথম মোকাবেলায় নিলেন ২ রান। পরের বলেই মেরে দিলেন ছক্কা। এরপরের বল মারলেন বাউন্ডারি। স্কোর সমান। পঞ্চম বলে ১ রান করে কুমিল্লাকে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর এক জয় এনে দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।

বরিশালের ছুঁড়ে দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে কুমিল্লা স্লো ব্যাটিং করছিলো, তাতে মনে হচ্ছিলো এবার বুঝি বিপিএলে প্রথম ব্যাট করা কোনো দল জয়ের দেখা পাবে।

কিন্তু মিডল অর্ডারে ইমরুল কায়েস দাঁড়িয়ে যান বরিশাল বোলারদের মাথার ব্যথার কারণ হয়ে। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। আগের ম্যাচে ৬৬ রান করেও দলকে জেতাতে পারেননি। এবার তার করা ৪১ বলে ৫২ রানের ইনিংসটিই কুমিল্লাকে জয়ের ভিত রচনা করে দেয়। সাথে জাকের আলির ধৈর্য্যশীল ব্যাটিং কুমিল্লার জয়ে দারুণ ভূমিকা রাখে।

প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার কাছে কুমিল্লা হেরেছিলো ৫ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো বর্তমান চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে বরিশাল তৃতীয় ম্যাচে দেখলো দ্বিতীয় হার।

বরিশালের করা ১৬১ রানের জবাব দিতে নেমে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান সতর্ক শুরু করেছিলেন; কিন্তু দলীয় ২৬ রানের মাথায় পরপর মোহাম্মদ রিজওয়ান এবং তাওহিদ হৃদয়কে আউট করে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার ভেল্লালাগে। এরপরই চাপে পড়ে যায় কুমিল্লা। ১৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান লিটন দাসও।

রস্টোন চেজ ১৫ বলে খেলেন ১৩ রানের ইনিংস। এরপর জাকের আলিকে নিয়ে লড়াইয়ে নামেন ইমরুল। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি দ্রুত রানও তোলেন। ইমরুল যখন আউট হন তখন দলের রান ১১৬। তখনও ২১ বলে ৪৬ রান প্রয়োজন কুমিল্লার। খুশদিল শাহ ৭ বলে ১৪ রান এবং জাকের আলি ২০ বলে অপরাজিত ২৩, শেষ মুহূর্তে ম্যাথ্যু ফোর্ড ৪ বলে ১৩ রান করে দলকে জয় এনে দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park