1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

রিয়াদ ঝড়ে মাশরাফির টানা পঞ্চম হার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

কিছুতেই কিছু হচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব, ঘরের মাঠে গ্যালারি উপছেপড়া দর্শক সমর্থনও বদলাতে পারছে না সিলেটের ভাগ্য। বিপিএলের চলতি আসরে টানা পঞ্চম ম্যাচে তারা পেলো হারের স্বাদ।

সিলেটকে ৪৯ রানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। চলতি আসরে এটি তাদের দ্বিতীয় জয়।

১৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখী শুরু করেছিল সিলেট। যদিও নাজমুল হোসেন শান্ত আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ৭ বলে ৯ করে মেহেদী হাসান মিরাজের শিকার হন শান্ত। এরপর শামসুর রহমান ২৩ বলে ২৫ রানের ইনিংস খেলে ফেরেন।

আগেভাগে নেমে সুবিধা করতে পারেননি মাশরাফি। ৩ বলে ২ করেন সিলেট অধিনায়ক। এরপর জাকির হাসান আর বেনি হাওয়েলের জুটিতে অনেকটা সময় আশা জিইয়ে ছিল স্বাগতিকদের। ১৪তম ওভারে ৩ উইকেটেই ১১০ রান ছিল তাদের। সেখান থেকে টানা তিন ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট।

জাকির ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৪৬ রান। হাওয়েল ১৯ বলে করেন ২৪। তারা দুজন আউট হওয়ার পর সিলেট আর দাঁড়াতে পারেনি। ১৭.৩ ওভারে ১৩৭ রানে অলআউট হয় মাশরাফির দল।

বরিশালের মোহাম্মদ ইমরান ২৯ রানে নেন ৪টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করার জন্য সিলেট অধিনায়ক মাশরাফি আমন্ত্রণ জানান বরিশালের তামিমকে। মাহমুদউল্লাহর ২৩ বলে ঝোড়ো ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল।

আহমেদ শেহজাদ ৪১ বলে খেলেন ৬৬ রানের ইনিংস। ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন রিয়াদ।
টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই তামিম ইকবাল, প্রিতম কুমারের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বরিশাল।

তামিম করেন ২ রান। প্রিতম আউট হন ১রানে। তবে শোয়েব মালিকের পরিবর্তে খেলতে আসা আহমেদ শেহজাদ ঘাটতি পুষিয়ে দেন। সৌম্য সরকারকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park