1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

যিনি এক ভোট পেলে চেয়ারম্যান নির্বাচিত হবেন তার তো হানিমুনে যাওয়া উচিৎ -বদি ফকির

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বদিউজ্জান ফকির অন্য প্রার্থীর উদ্দেশ্য বলেন, যে এক ভোট পেলেও চেয়ারম্যান হবেন তার তো হানিমুন যাওয়া উচিৎ, সে কেন জনগণের নিকট ভোট চায়! নির্বাচনের দিন হামিমুন শেষ করে এসে সন্ধ্যায় উপজেলা পরিষদ থেকে ডিকলার নিয়ে যাবে।

শনিবার (৪ মে) বিকালে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর কলেজ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন চায়। এ উপজেলা নির্বাচনে যে এক ভোট বেশি পাবে সেই নির্বাচিত হবে। এ সব বুলি আউড়িয়ে চেয়ারম্যান হওয়া যাবে না। আমরা রাজনীতি করি মানুষের সেবা দেওয়ার জন্য। আমি এই জনসভায় বেশি কথা বলবো না দুই তিন টা কথা বলেই বক্তব্য শেষ করবো।

আপনার জানেন গত ১মে আমি মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলামসহ কিছু সন্ত্রাসী বাহিনী আমাকেসহ ৪ জনের উপর হামলা করেন। হামলা করার পরে আমি বেলকুচি থানায় আশ্চয় নিলে সেখানেও ওই সন্ত্রাসী বাহিনী গিয়ে আমাদের উপর আবার হামলা করেন। ভোটে নির্বাচিত হওয়ার আগেই বেলকুচিতে তারা সন্ত্রাসী কাযক্রম চালাচ্ছে। এই সব সন্ত্রাসীদের আপনারা ভোট দেবেন না। আপনাদের প্রতি আমার আস্থা আছে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার মোটর সাইকেল প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

উক্ত জনসভায় আমিনুল ইসলামের (সত্তর) সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সালাম ফকির, দৌলতপুর ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক মাসুদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, সাবেক ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাষানী, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park