1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বেলকুচির শিক্ষানুরাগী আবু কোরাঈশী খাঁনের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরে অবস্হিত কলেজ, স্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বেলকুচি সদর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আবু কোরাঈশী খাঁনের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শেরনগর মসজিদ-ঈ-নাঈমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এব্যাপারে তার জোষ্ঠ পুত্র জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর এলাকার জনপ্রিয় নেতা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু বলেন, আমার পিতা মরহুম আবু কোরাইশী খান, যার অক্লান্ত পরিশ্রমে বেলকুচী উপজেলায় ১৯৬৭ সালে প্রথম নারী শিক্ষার জন্য বেলকুচিতে সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং ১৯৭০ সালে একই বৎসরে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠান দুটির একটি সোহাগপুর নুতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় এবং শেষটি হচ্ছে বেলকুচি কলেজ , যেটি বর্তমানে বেলকুচি সরকারী অনার্স কলেজে পরিনিত হয়েছে। তিনি বলেন আজকের এই দিন ২৮/০১/১৯৮৩ সালে রোজ শুক্রবার সকাল ৮.৩৫ মিঃ, মরহুম আবু কোরাইশী খান এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরিবার সহ এলাকা বাসীদের এক শোকের সাগরে ভাসিয়ে তিনি মৃত্যু বরণ করেন। আজকে আমি আমার পিতার জন্য বেলকুচিবাসীসহ সিরাজগঞ্জ জেলার সকল জনগনের নিকট জন্য দোয়া কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park