1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

বেলকুচিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক (উপসচিব) রায়হান কবির।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ড. উম্মে শারমিন আক্তার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা নাতাশা নাফিসা হক, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজের ১২ টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park