1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

বেলকুচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ আগস) সকালে পৌর এলাকাস্থ চালা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্ট চত্বরে, বেলকুচি উপজেলা ও পৌর তাতীদলের আয়োজিত, পৌর তাঁতীদলের সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাধারন আইয়ুব আলী, জেলা ছাত্রদলের সহ সভাপতি তারেক আরফান, মঞ্জুর আলম। উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পৌর  বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কিবরিয়াসহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, শ্রমিক দলের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park