1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে রাজনৈতিক ব্যক্তি ও ছাত্র প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে, চলমান পরিস্থিতিতে করনীয় নির্ধারণ করতে রাজনৈতিক ব্যক্তি, ধর্মীয় প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বেলকুচি উপজেলা প্রশাসক।
১৪ আগস্ট ( বুধবার )সকালে, উপজেলা পরিষদের সভাকক্ষে, উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, এ সময় উপস্থিত ছিলেন সেনাকর্মকর্তা মেজর মারুফ, বেলকুচি থানার অফিসার্স ইনচার্জ আনিসুর রহমান, এসিল্যান্ড প্রতীক মন্ডল, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল,উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারী ডা: রুহুল আমিন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উপজেলা আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব মো: বনি আমিন, পৌর আহবায়ক আলতাফ হোসেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলার প্রধান সমন্বয়ক মুসা হাসেমী সহ সমন্বয়ক বৃন্দ,বেলকুচি প্রেসক্লাবের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ, এ সময় ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park