1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বেলকুচিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১৮ এপ্রিল) সকালে “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ দপ্তর সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রায়হান নবীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বেলকুচি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম সাইদুর রহমান প্রমূখ।

সভা শেষে অতিথি বৃন্দের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সফল খামারীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সফল খামারীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park