1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বেলকুচিতে প্রবীণ ও বিশিষ্ট আইনজীবি এ্যাড.কামরুল ইসলাম শান্তা’র দাফন সম্পন্ন ।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৬৪৯ বার পঠিত

বেলকুচি,সংবাদদাতাঃ
বেলকুচি’র কৃতি সন্তান,প্রবীণ আইনজীবি ও বিশিষ্ট সমাজ সেবক এড.কামরুল ইসলাম শান্তা (শান্তা উকিল) এর দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার(১৯ জানুয়ারি) বাদ জুম্মাহ্,বেলকুচিস্থ সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল,মাননীয় এমপি’র প্রতিনিধি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম,মরহুমের বড় ভাই প্রবীণ সিনিয়র আইনজীবি এড.ছানোয়ার হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ফজলার রহমান তালুকদার,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম ও ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য আব্দুল কাদের প্রমূখ। এসময়,জানাযার নামাজে আরো উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক নূরুল ইসলাম গোলাম,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আব্দুল মান্নান, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মাহবুবুর রশিদ শামীম,বিএনপি রেজাউল করিমসহ এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিবৃন্দ। জানাযার নামাজে ইমামতি করেন,বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ লিয়াকত হোসাইন। জানাযা নামাজ শেষে,মরহুমকে পারিবারিক কবরস্থানে বাবা মা’র কবরের পাশে দাফন করা হয়। মরহুম এড.কামরুল ইসলাম শান্তা গত বৃহস্পতিবার,
০২:৩০ মিনিটে,হঠাৎ স্ট্রোক করে সিরাজগঞ্জ নিজ বাসভবণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি,স্ত্রী,২ ছেলে,নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এড.কামরুল ইসলাম শান্তা সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মরহুম গোলজার হোসেন তালুকদারের পুত্র। তিনি,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত প্রসিডেন্ট ছিলেন।

এদিকে,মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। যৌথ শোকবার্তায় নেতবৃন্দ;শোক-
সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park