1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বেলকুচিতে নানা আয়োজনে জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকী পালিত।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে, উপজেলা বিএনপির উদ্যোগে, নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী।

শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে , বেলকুচি উপজেলা বিএনপির উদ্যোগে, উপজেলার অস্থায়ী কার্যালয়ে, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম এর সভাপতিত্বে
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী।

দিনের প্রথম প্রহরে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জন্মবার্ষিকীর অনুষ্ঠান।
এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ,তার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব বনি আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আযম, সদস্য কেরামত আলী তালুকদার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মিয়া মোহাম্মদ শামীম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবাযক অ্যাডভোকেট রাজিব আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য লিটন খান, উপজেলা যুবদলের আহবায়ক আলম কমিশনার, উপজেলা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আখিরুল আলম প্রিন্স, এছাড়াও উপজেলা,পৌর,ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন সিরাজী।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃত পল্লী বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দূরদর্শীসম্পন্ন জনপ্রিয় রাষ্ট্রনায়ক, অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসী ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৮১ সালে কতিপয় বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শহীদ হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park